কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ এ ০৩:১৭ PM
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

হাবিবুন নাহার
অতিরিক্ত সচিব, সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অনুবিভাগ, বিদ্যুৎ বিভাগ,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
এবং পরিচালক, এপিএসসিএল
মিসেস হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব, সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অনুবিভাগ, ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে যুগ্ম সচিব পদে যোগদান করেন। তিনি ১৬ অক্টোবর ২০২৫ তারিখে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)-এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও, তিনি পর্ষদ প্রকিউরমেন্ট রিভিউ কমিটি ও পর্ষদ প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিসেস হাবিবুন নাহার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের একজন সদস্য। তিনি ২০০১ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ পর্যায়ে প্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ডিডিএলজি, ইউএনও-এর মতো বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করেছেন। এছাড়াও, তিনি আড়াই বছর ধরে ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিইএমএস)’ প্রকল্পে জাতীয় সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্রের গর্বিত মা।